উত্তরদিনাজপুর

স্বামী সরুপানন্দ অখন্ড মন্ডলীর উদ্যোগে দুস্থ্যদের মধ্যে শীতবস্ত্র বিতরন কালিয়াগঞ্জে

মানুষই পারে মানুষের পাশে এসে দারাতে। সেই কারনেই উত্তরের হাওয়ার সাথে সাথে ইতি মধ্যেই শীত চলে এসেছে আমাদের মাঝে। আর শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শীতের পোশাকের গুরুত্ব অপরিসীম। আমাদের মাঝে এমন দুস্থ্য মানুষ আছে তাদের শীতের হাত থেকে বাচার জন্য শীতের পোশাক নেই বল্লেই চলে। সেই সব কিছু মানুষের পাশে এসে দাড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্বামী সরুপানন্দ অখন্ড মন্ডলী। বৃ্হস্পতিবার দুপুরে স্কুল পাড়ায় একটি পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরন কর্মসূচী পালন করা হয় স্বামী সরুপানন্দ অখন্ড মন্ডলী পক্ষ থেকে। এদিন ৫০ জন দুস্থ্য লোকেদের শীতের কম্বল বিরতন করা হয় তার সাথে সাথে তাদের মিষ্টি মুখ করানো হয়। এদিনের শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখন্ড মন্ডলীর অন্যতম সদস্য রামচন্দ্র পাশমান, দুলাল চন্দ্র পাল, সপ্না সাহা ,অশোক পাশমান সহ অন্যান্য সদস্যরা। শীতের কম্বল পেয়ে খুশি প্রকাশ করেন দুস্থ্যরা।  
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/j0_kUMrh4_s